বুধবার, ১০ জুন, ২০১৫

সমস্ত প্রশংসা আল্লাহর তা" য়ালার জন্য লেখক এম এস লায়লা


সমস্ত প্রশংসা আল্লাহর তা'য়ালার জন্য
যিনি সারা জাহানের স্রষ্টা ও
প্রতিপালক, যিনি আমাদেরকে সঠিক
পথের সন্ধান দিয়েছেন এবং সে পথে
চলার জন্য অনুপ্রেরণা যুগিয়েছেন
অন্তরে আর সকল মানুষকে তিনিই উত্তম
হিদায়াত নসীব করেন! আর অগণিত দরুদ ও
সালাম বর্ষিত হোক মানব জাতির
শিক্ষক ও সর্বশেষ নবী মুহাম্মাদ
রাসূলুল্লাহ (সঃ) এর উপর এবং তাঁর
পরিবার-পরিজন ও সাহাবীগণের
উপরও!
ঈমান বা আল্লাহ ও তার প্রিয় রাসূল
(সঃ) এর উপর বিশ্বাসের পরেই আসে
নামাজ বা ইবাদতের স্থান! আমরা
সবাই মনে করি পাঁচ ওয়াক্ত নামাজ
পড়লে, রমাদ্বন মাসে সিয়াম পালন
করলে আর বছরে একবার যাকাত আদায়
করলে, ও জীবনে একবার হজ্জ করলেই
ইবাদত পূর্ণ হয়ে যায়। আসলেই কি ইবাদত
পূর্ণ হয়ে যায়? আমাদের মনে কি
একবারও আসে মহান আল্লাহ
আমাদেরকে কেন সৃষ্টি করেছেন?
আল্লাহ কি আমাদেরকে শুধু
দুনিয়াদারি করার জন্যই
পাঠিয়েছেন? নাকি ভিন্ন কোন
উদ্দেশ্য আছে সেটা কি কখনো
জানার চেষ্টা করেছি? নাকি
হেলা-খেলায় সময় পাড় করছি! একটু সময়
নিয়ে চিন্তা-ফিকির করলেই আমরা
বুঝতে পারবো মহান আল্লাহ
আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আর
কি কাজ দিয়ে পাঠিয়েছেন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন