♥♥♥কবিতা♥♥মেয়ের নাম মতিজান ২পড়ে কোরাআন সুন্দর স্বভাব
চলন হাটন দেখলে সতীত্বরই ভাব
মতিজান আসে বাড়ী ২তাড়াতাড়ি বেলা বারোটায়
রোদের তাপে অস্তির হয়ে দাঁড়ায় গাছতলায়
মেয়েটি দেখতে পেল ২খাঁচায় ছিল সেই যে ময়না পাখী
পাশেএকটি লোক দাঁড়ানো জলে ভরা আঁখি
পাখী করুন সুরে২বলে তবে শুনেন আম্মাজান
খাবার কিছু দিয়া মোদের রক্ষা করেন প্রাণ
আছি অনাহারে২ তিনদিন ধরে এই টাউনে ঘুরি
পিতা আমার চাকুরী খুজে পেলনা চাকুরী
মেয়েটি তাই শুনিয়া ২বাড়ী গিয়ে মায়ের কাছে কয়
ময়না পাখী খেতে মাগো আমার কাছে চায়
যদি খোরাক বিনে ২প্রাণে মরে ঐ বিদেশী ছেলে
খোদার কাছে পাপী হইব বুঝে দেখ দ্বেলে
মেয়ের মুখের বাণী২মা জননী শুনে তখন কয়
ছেলেটিকে ডেকে আন আমাদের আওলায়
মায়ের বাক্য শ্রবণ করে২ কিছু পরে বিবি মতিজান
কাশেম আলীকে ডেকে এনে বসতে দেয় বিছানায়
বসায় বৈঠক খানায় ২ দেখতে পায় চেহারায়
ভাবে মনে মনে২উহার সনে মেয়ে বিয়ে দিব
বিয়ে দিয়ে জামাই নিয়ে বাড়ীতে রাখিব
তখন কাশেম ধীরে ধীরে করে জিঙাসন
বিদেশেতে তুমি বাবা এলে কি কারণ
কথা বলে যখন২ এল তখন মতিজানের পিতা
নামটি তাহার ওসমান গণি শুনেন যত শ্রোতা
তিনি অতি ধনী২মানে মানি করেন যে কারবার
বড় মহাজন বলিয়া নামটি আছিল তাহার
গিন্নি বলিতেছে ২ স্বামীর কাছে শুনেন প্রাণনাথ
তিনদিন হইল ঐ ছেলেটির পেটে নাইকো ভাত
মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫
বুধবার, ১০ জুন, ২০১৫
নতুন লেখা
মঙ্গলবার, ৯ জুন, ২০১৫
রাজু আহমেদর লেখ গল্প
(এটি নিছক স্বপ্ন মাত্র । তবে অনেক
স্ব্প্নই ভবিষ্যত বাস্তবতার প্রতিলিপি)
শোন, তবে গল্প বলি-
রাজু আহমেদ
দাদু গল্প শুনবে ? এস তবে গল্প শোনাই । এ
গল্পটা আজ থেকে ৪৭১ বছর আগের ।
আমিও তোমার মত আমার দাদুর কাছে
গল্প শুনতে চাইতাম । তখন দাদু আমাকে
আমাদের আদি নিবাসের গল্প
শুনিয়েছিল । শোন, তবে সেটাই বলছি ।
এ গল্পের শুরু হয়েছিল ৩০০১ সালের ১১
জুলাই । প্রায় ১১৯০ বছর কুমীরের অধীনে
থাকার পর ৩০০১ সালের ১১ জুলাই
সুমেরু, কুমেরু জোন এবং ১২ জুলাই
সব্রগ্রাসী নামের দু’টি নতুন রাষ্ট্রের
জন্ম হয় । আমাদের পূর্ব পুরুষরা ছিল সুমেরু
জোনের বাসিন্দা । সুমেরু জোনের
মানুষকে শাসন করত প্রায় তিরিশ লাখ
কোটি মিটার দূরে অবস্থান করে
কুমেরু জোনের বর্বর শাসকগোষ্ঠী ।
তখনকার দিনের বড় বড় রাষ্ট্র
বিজ্ঞানীদের মতে, আলাদ ভূখন্ড
নিয়ে রাষ্ট্র গঠন সিদ্ধ না হলেও সুমেরু
জোন এবং কুমেরু জোন আলাদা ভূখন্ড
নিয়ে একটি জোন রাষ্ট্রের
গোড়াপত্তন হয়েছিল । কুমেরু জোনের
মানুষেরা সুমেরু জোনের
মানুষদেরকে মোটেও সহ্য করতে পারত
না । শাসনের নামে শোষন করত,
ভালবাসার নামে অত্যাচার করত ।
তারা সুমেরু জোনের মানুষের মাতৃ
অধিকার কেড়ে নিতে চেয়েছিল ।
এই যে এ বছর সারা বিশ্বের মত
তোমরাও আন্তর্জাতিক মায়ের
অধিকার দিবস উদযাপন করলে সেটার
উৎপত্তি হয়েছিল সেই ৩০০৬ সালের ১৪
জানুয়ারী । সেদিন কুমেরু জোনের
শাসক গোষ্ঠী সুমেরু জোনের মানুষের
উপর প্রবল গুলি বর্ষণ করেছিল । সুমেরু
জোনের অনেক লোক সেদিন তাদের
গুলিতে মারা গিয়েছিল । সুমেরু
জোনীদের সে ত্যাগের স্বীকৃতি
স্বরুপ ‘আল এত্তেহাদ’ সংঘঠন সেটাকে
আন্তর্জাতিক দিবসের স্বীকৃতি
দিয়েছিল । জান দাদু ! সুমেরু
জোনীদের মত মায়ের অধিকার রক্ষার
দাবিতে জীবন উৎসর্গ করেছে এমন
কোন জাতি তুমি কোথাও খুঁজে
পাবে না । কুমেরু জোনের মানুষেরা
সুমেরু জোনের মানুষদের উপর একের পর
এক অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিতে
থাকে । বিভিন্ন কলা-কৌশলে সুমেরু
জোনীদেরকে তাদের মৌলিক
অধিকার থেকে বঞ্চিত করত । শিক্ষা,
চাকরি সব ক্ষেত্রেই সুমেরু জোনীরা
অনেক অনেক পিছিয়ে ছিল । কুমেরু
জোনীরা ইচ্ছাকৃতভাবে এ বৈষম্য
সৃষ্টি করেছিল । কুমেরু জোনীদের
অত্যাচার সইতে সইতে সুমেরু
জোনীরা অসহ্য হয়ে পড়ল । সুমেরু
জোনীরা যখন আর অত্যাচার সইতে
পারছিল না তখন তারাও প্রতিবাদী
হয়ে উঠেছিল ।
দাদু ! তুমি কি মানবব্ধুর নাম শুনেছ ? ইনি
ছিলেন সুমেরু জোন থেকে
মাতৃঠিকানা করার রূপকার । মানবন্ধুর
আসল নাম ছিল দেশহিতৈষী । তিনি
গরীব দুঃখী মানুষকে খুব ভালবাসতেন
। ৩০২৫ সালের ২৮ ফেব্রুয়ারী তিনি
ক্লাউড সিটির মানবন্ধু উদ্যানে একটি
ভাষণ দিয়েছিলেন । জান দাদু !
বিশ্বের বুকে স্বাধীনতা অর্জনের জন্য
যতগুলো ভাষণ শ্রেষ্ঠত্বের দাবী করতে
পারে, তার মধ্যে এ ভাষণটি অন্যতম ।
মানববন্ধুর এ ভাষণের মধ্যেই সুমেরু
জোনের মানুষের মনে স্বাধীনতার
বীজ রোপিত ছিল । ৩০২৫ সালের
ফেব্রুয়ারী মাসের ১৮ তারিখ
দিবাগত রাত্রে কুমেরু জোনের
হায়েনার দল সুমেরু জোনের নীরিহ
নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে ।
সে কি নৃশংসতা ! ধ্বংস আর ধ্বংস !
পুরো সুমেরু জোনকে ধ্বংস স্তুপ
বানিয়ে ফেলেছিল । রক্তের বন্যা
বইয়ে দিয়েছিল । কুমেরু জোনীরা
সুমেরু জোনীদের পাখির মত গুলি করে
মেরেছিল । ১৯ ফেব্রুয়ারী
সীমান্তনগর মুক্তি বেতার কেন্দ্র
থেকে স্বাধীনতা যুদ্ধের সীমান্তনগর
অঞ্চলের দায়িত্বশীল কমান্ডার
মাতৃঠিকানার স্বাধীনতা ঘোষণা
করেন । সত্যসারথীর সে ঘোষণা শুনেই
মাতৃঠিকানার সর্বস্তরের মানুষ
দেশকে লম্পট মুক্ত করার জন্য সর্বাত্মক
প্রতিরোধ গড়ে তোলে । দীর্ঘ প্রায় ৩
লাখ ৮৮ হাজার ৮’শ ঘন্টাব্যাপী চলে
আক্রমন পাল্টা-আক্রমন । অব্যাহত থাকে
সমান শক্তির লড়াই । কুমেরু জোনীরা
সুমেরু জোনীদের সকল ভাল
মানুষদেরকে হত্যা করে ৩০২৫ সালের ৭
নভেম্বর । অবশেষে ৩০২৫ সালের ৯
নভেম্বর সুমেরু জোনের বিজয় নিশ্চিত
হয় । জান দাদু ! বিশ্বের কোন দেশ এত কম
সময়ের যুদ্ধে তাদের স্বাধীনতা অর্জন
করতে পারেনি । যুদ্ধ কম সময়ের হলেও
অসংখ্য মানুষকে জীবন উৎসর্গ করতে
হয়েছিল । কয়েক হাজার বর্গমাইলের
একটি ভূখন্ড অর্জন করতে ১কোটি
মানুষের জীবন এবং বিশ লাখ মা-
বোনের সতীত্ব-সম্ভ্রম বিসর্জন দিতে
হয়েছিল । এমন ত্যাগের বিনিময়ে
সুমেরু জোনের মানুষেরা পেয়েছিল
নতুন পতাকা, নতুন পরিচয় । জন্ম হয়েছিল
স্বাধীন মাতৃঠিকানার । যুদ্ধের
স্বীকৃতি স্বরূপ কয়েকজন যোদ্ধাকে
দেয়া হয়েছিল দেশের সর্বোচ্চ
সম্মান ‘মানবশ্রেষ্ঠ’ উপাধি।
মাতৃঠিকানা স্বাধীন হওয়ার পর
বিভিন্ন দেশ থেকে সৌন্দর্য
পিপাসুরা মাতৃঠিকানার সৌন্দর্য
দেখতে ছুটে আসত । কেননা
মাতৃঠিকানাকে বলা হত সুজল-সুফলা
শস্য-শ্যামলা অপরূপা মাতৃঠিকানা ।
এদেশে ছিল অপার সম্ভাবনা ।
মাতৃঠিকানার ভূ-তলে ছিল অনেক
মূল্যবান সম্পদ । মাতৃঠিকানার
পার্শ্ববর্তী রাষ্ট্রটি ছিল খুবই লোভী ।
তারা মাতৃঠিকানার কোন মঙ্গলই সহ্য
করতে পারত না । মাতৃঠিকানাকে
নানা ভাবে তাদের পদতলে দাবিয়ে
রাখতে চাইত । মাতৃঠিকানাকে
ঘিরে তাদের ছিল গভীর ষড়যন্ত্র ।
তারা মাতৃঠিকানাকে তাদের
তাদের অঙ্গরাজ্য না বানিয়েও
অঙ্গরাজ্য মনে করত । চুক্তির নামে
মাতৃঠিকানা থেকে মহামূল্যবান
অনেক সম্পদই তারা নিয়ে যেত অথচ
মাতৃঠিকানাকে তারা কিছুই দিত না
। যতদিন আমাদের পূর্ব পুরুষরা
মাতৃঠিকানার নাগরিক ছিল ততদিন
তারা মহা-সূখ শান্তিতে বাস করত ।
তাদের গোলা ভরা ফসল ছিল, গোয়াল
ভরা গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল । এজন্য
তাদেরকে মাছে ভাতে সম্মৃদ্ধ
সম্পদশালী সূখী মানুষ বলা হত ।
আমাদের পার্শ্ববর্তী দেশের
মানুষেরা দুই বেলা ভাত খেতে পারত
না । সেখানকার বেশিরভাগ মানুষ
ক্ষুধা পেটে নিদ্রা যেত । তারা ছিল
অনেক কৃপন এবং স্বার্থনিজ । ধণাঢ্যরা
গরীবদের মোটেও সাহায্য করত না,
তাদের বিপদে পাশে এসে দাঁড়াতো
না । অথচ মাতৃঠিকানা ছিল
একেবারে ব্যতিক্রম । এখানে একজনের
বিপদ হলে সেটা সবার বিপদ মনে করা
হত । একজন ব্যথা পেলে সবাই সে ব্যথা
অনুভব করত । কেউ না খেয়ে থাকলে
তাকে সবাই মিলে খাওয়াতে আসত ।
শান্তি-সূখে দিনাতিপাত করতেছিল
মাতৃঠিকানার মানুষ । হঠাৎ একদিন
দেশের রাজনৈতিক কয়েকটি দলের
মধ্যে হাঙ্গামা বেঁধে যায় । সে কি
কান্ড! মনে হয় আবারও যুদ্ধ বেধেছে । শুধু
লাশ আর লাশ। কারো মধ্যে কোন
নমনীয়তা নেই । যে যাকে পারছে
হত্যা করছে । কোন বিচার নাই ।
দেশব্যাপী শুরু হল চরম অরাজকতা ।
এতদিন ওঁৎপেতে থাকা বন্ধুর মুখোশে
শত্রুরা হঠাৎ করেই আক্রমন করে বসল
মাতৃঠিকানার ওপর । শত্রুর বিরুদ্ধে
ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পায়নি
মাতৃঠিকানার মানুষ । রাজনীতির জন্য
যে দ্বন্ধ বেঁধেছিল তা সমাধানের
জন্য সব দলই দেশের স্বার্থে নমনীয় হতে
শুরু করেছিল কিন্তু ওঁৎপেতে থাকা
হায়েনারা রিরুদ্ধে প্রতিরোধ গড়তে
সেটা অনেক দেরী হয়ে গিয়েছিল ।
হায়েনাদের এদেশীয় এজেন্টরা
বিভিন্ন কূট-পরামর্শ দিয়ে সব
রাজনৈতিক দলকেই পরস্পর থেকে দূরে
রেখেছিল । হঠাৎ একদিন ঘুম থেকে
ওঠে মাতৃঠিকানার মানুষ জানতে
পারল তাদের পরিচয় মাতৃঠিকানা
নাই তারা এখন থেকে সর্বগ্রাসী
দেশের বাসিন্দা । কিছু মানুষ এ অন্যায়
আচরনের প্রতিবাদ করেছিল ।
সর্বগ্রাসীরা তাদেরকে প্রকাশ্য
দিবালোকে গুলি করে মেরে
ফেলেছিল । আর কেউ প্রতিবাদ
জানাতে সাহস পায়নি । সেই থেকে
আমরা গোলামী করে চলছি।
হাজারো নির্যাতন আমাদের উপর
প্রতিদিন চালানো হচ্ছে অথচ আমরা
কোন প্রতিবাদ জানাতে পারছি না ।
নিজেদের ভূলেই আমরা আজ অন্যের
গোলামি করছি । দাদু! আমরা
পারিনি, তোমরা স্বপ্ন সাজাও ।
আমাদের হারিয়ে ফেলা
মাতৃঠিকানা তোমাদেরকে স্বাধীন
করতে হবে । দাদু কথা দাও, আবারও
মাতৃঠিকানাকে তার প্রকৃত মর্যাদা
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)