(এটি নিছক স্বপ্ন মাত্র । তবে অনেক
স্ব্প্নই ভবিষ্যত বাস্তবতার প্রতিলিপি)
শোন, তবে গল্প বলি-
রাজু আহমেদ
দাদু গল্প শুনবে ? এস তবে গল্প শোনাই । এ
গল্পটা আজ থেকে ৪৭১ বছর আগের ।
আমিও তোমার মত আমার দাদুর কাছে
গল্প শুনতে চাইতাম । তখন দাদু আমাকে
আমাদের আদি নিবাসের গল্প
শুনিয়েছিল । শোন, তবে সেটাই বলছি ।
এ গল্পের শুরু হয়েছিল ৩০০১ সালের ১১
জুলাই । প্রায় ১১৯০ বছর কুমীরের অধীনে
থাকার পর ৩০০১ সালের ১১ জুলাই
সুমেরু, কুমেরু জোন এবং ১২ জুলাই
সব্রগ্রাসী নামের দু’টি নতুন রাষ্ট্রের
জন্ম হয় । আমাদের পূর্ব পুরুষরা ছিল সুমেরু
জোনের বাসিন্দা । সুমেরু জোনের
মানুষকে শাসন করত প্রায় তিরিশ লাখ
কোটি মিটার দূরে অবস্থান করে
কুমেরু জোনের বর্বর শাসকগোষ্ঠী ।
তখনকার দিনের বড় বড় রাষ্ট্র
বিজ্ঞানীদের মতে, আলাদ ভূখন্ড
নিয়ে রাষ্ট্র গঠন সিদ্ধ না হলেও সুমেরু
জোন এবং কুমেরু জোন আলাদা ভূখন্ড
নিয়ে একটি জোন রাষ্ট্রের
গোড়াপত্তন হয়েছিল । কুমেরু জোনের
মানুষেরা সুমেরু জোনের
মানুষদেরকে মোটেও সহ্য করতে পারত
না । শাসনের নামে শোষন করত,
ভালবাসার নামে অত্যাচার করত ।
তারা সুমেরু জোনের মানুষের মাতৃ
অধিকার কেড়ে নিতে চেয়েছিল ।
এই যে এ বছর সারা বিশ্বের মত
তোমরাও আন্তর্জাতিক মায়ের
অধিকার দিবস উদযাপন করলে সেটার
উৎপত্তি হয়েছিল সেই ৩০০৬ সালের ১৪
জানুয়ারী । সেদিন কুমেরু জোনের
শাসক গোষ্ঠী সুমেরু জোনের মানুষের
উপর প্রবল গুলি বর্ষণ করেছিল । সুমেরু
জোনের অনেক লোক সেদিন তাদের
গুলিতে মারা গিয়েছিল । সুমেরু
জোনীদের সে ত্যাগের স্বীকৃতি
স্বরুপ ‘আল এত্তেহাদ’ সংঘঠন সেটাকে
আন্তর্জাতিক দিবসের স্বীকৃতি
দিয়েছিল । জান দাদু ! সুমেরু
জোনীদের মত মায়ের অধিকার রক্ষার
দাবিতে জীবন উৎসর্গ করেছে এমন
কোন জাতি তুমি কোথাও খুঁজে
পাবে না । কুমেরু জোনের মানুষেরা
সুমেরু জোনের মানুষদের উপর একের পর
এক অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিতে
থাকে । বিভিন্ন কলা-কৌশলে সুমেরু
জোনীদেরকে তাদের মৌলিক
অধিকার থেকে বঞ্চিত করত । শিক্ষা,
চাকরি সব ক্ষেত্রেই সুমেরু জোনীরা
অনেক অনেক পিছিয়ে ছিল । কুমেরু
জোনীরা ইচ্ছাকৃতভাবে এ বৈষম্য
সৃষ্টি করেছিল । কুমেরু জোনীদের
অত্যাচার সইতে সইতে সুমেরু
জোনীরা অসহ্য হয়ে পড়ল । সুমেরু
জোনীরা যখন আর অত্যাচার সইতে
পারছিল না তখন তারাও প্রতিবাদী
হয়ে উঠেছিল ।
দাদু ! তুমি কি মানবব্ধুর নাম শুনেছ ? ইনি
ছিলেন সুমেরু জোন থেকে
মাতৃঠিকানা করার রূপকার । মানবন্ধুর
আসল নাম ছিল দেশহিতৈষী । তিনি
গরীব দুঃখী মানুষকে খুব ভালবাসতেন
। ৩০২৫ সালের ২৮ ফেব্রুয়ারী তিনি
ক্লাউড সিটির মানবন্ধু উদ্যানে একটি
ভাষণ দিয়েছিলেন । জান দাদু !
বিশ্বের বুকে স্বাধীনতা অর্জনের জন্য
যতগুলো ভাষণ শ্রেষ্ঠত্বের দাবী করতে
পারে, তার মধ্যে এ ভাষণটি অন্যতম ।
মানববন্ধুর এ ভাষণের মধ্যেই সুমেরু
জোনের মানুষের মনে স্বাধীনতার
বীজ রোপিত ছিল । ৩০২৫ সালের
ফেব্রুয়ারী মাসের ১৮ তারিখ
দিবাগত রাত্রে কুমেরু জোনের
হায়েনার দল সুমেরু জোনের নীরিহ
নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে ।
সে কি নৃশংসতা ! ধ্বংস আর ধ্বংস !
পুরো সুমেরু জোনকে ধ্বংস স্তুপ
বানিয়ে ফেলেছিল । রক্তের বন্যা
বইয়ে দিয়েছিল । কুমেরু জোনীরা
সুমেরু জোনীদের পাখির মত গুলি করে
মেরেছিল । ১৯ ফেব্রুয়ারী
সীমান্তনগর মুক্তি বেতার কেন্দ্র
থেকে স্বাধীনতা যুদ্ধের সীমান্তনগর
অঞ্চলের দায়িত্বশীল কমান্ডার
মাতৃঠিকানার স্বাধীনতা ঘোষণা
করেন । সত্যসারথীর সে ঘোষণা শুনেই
মাতৃঠিকানার সর্বস্তরের মানুষ
দেশকে লম্পট মুক্ত করার জন্য সর্বাত্মক
প্রতিরোধ গড়ে তোলে । দীর্ঘ প্রায় ৩
লাখ ৮৮ হাজার ৮’শ ঘন্টাব্যাপী চলে
আক্রমন পাল্টা-আক্রমন । অব্যাহত থাকে
সমান শক্তির লড়াই । কুমেরু জোনীরা
সুমেরু জোনীদের সকল ভাল
মানুষদেরকে হত্যা করে ৩০২৫ সালের ৭
নভেম্বর । অবশেষে ৩০২৫ সালের ৯
নভেম্বর সুমেরু জোনের বিজয় নিশ্চিত
হয় । জান দাদু ! বিশ্বের কোন দেশ এত কম
সময়ের যুদ্ধে তাদের স্বাধীনতা অর্জন
করতে পারেনি । যুদ্ধ কম সময়ের হলেও
অসংখ্য মানুষকে জীবন উৎসর্গ করতে
হয়েছিল । কয়েক হাজার বর্গমাইলের
একটি ভূখন্ড অর্জন করতে ১কোটি
মানুষের জীবন এবং বিশ লাখ মা-
বোনের সতীত্ব-সম্ভ্রম বিসর্জন দিতে
হয়েছিল । এমন ত্যাগের বিনিময়ে
সুমেরু জোনের মানুষেরা পেয়েছিল
নতুন পতাকা, নতুন পরিচয় । জন্ম হয়েছিল
স্বাধীন মাতৃঠিকানার । যুদ্ধের
স্বীকৃতি স্বরূপ কয়েকজন যোদ্ধাকে
দেয়া হয়েছিল দেশের সর্বোচ্চ
সম্মান ‘মানবশ্রেষ্ঠ’ উপাধি।
মাতৃঠিকানা স্বাধীন হওয়ার পর
বিভিন্ন দেশ থেকে সৌন্দর্য
পিপাসুরা মাতৃঠিকানার সৌন্দর্য
দেখতে ছুটে আসত । কেননা
মাতৃঠিকানাকে বলা হত সুজল-সুফলা
শস্য-শ্যামলা অপরূপা মাতৃঠিকানা ।
এদেশে ছিল অপার সম্ভাবনা ।
মাতৃঠিকানার ভূ-তলে ছিল অনেক
মূল্যবান সম্পদ । মাতৃঠিকানার
পার্শ্ববর্তী রাষ্ট্রটি ছিল খুবই লোভী ।
তারা মাতৃঠিকানার কোন মঙ্গলই সহ্য
করতে পারত না । মাতৃঠিকানাকে
নানা ভাবে তাদের পদতলে দাবিয়ে
রাখতে চাইত । মাতৃঠিকানাকে
ঘিরে তাদের ছিল গভীর ষড়যন্ত্র ।
তারা মাতৃঠিকানাকে তাদের
তাদের অঙ্গরাজ্য না বানিয়েও
অঙ্গরাজ্য মনে করত । চুক্তির নামে
মাতৃঠিকানা থেকে মহামূল্যবান
অনেক সম্পদই তারা নিয়ে যেত অথচ
মাতৃঠিকানাকে তারা কিছুই দিত না
। যতদিন আমাদের পূর্ব পুরুষরা
মাতৃঠিকানার নাগরিক ছিল ততদিন
তারা মহা-সূখ শান্তিতে বাস করত ।
তাদের গোলা ভরা ফসল ছিল, গোয়াল
ভরা গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল । এজন্য
তাদেরকে মাছে ভাতে সম্মৃদ্ধ
সম্পদশালী সূখী মানুষ বলা হত ।
আমাদের পার্শ্ববর্তী দেশের
মানুষেরা দুই বেলা ভাত খেতে পারত
না । সেখানকার বেশিরভাগ মানুষ
ক্ষুধা পেটে নিদ্রা যেত । তারা ছিল
অনেক কৃপন এবং স্বার্থনিজ । ধণাঢ্যরা
গরীবদের মোটেও সাহায্য করত না,
তাদের বিপদে পাশে এসে দাঁড়াতো
না । অথচ মাতৃঠিকানা ছিল
একেবারে ব্যতিক্রম । এখানে একজনের
বিপদ হলে সেটা সবার বিপদ মনে করা
হত । একজন ব্যথা পেলে সবাই সে ব্যথা
অনুভব করত । কেউ না খেয়ে থাকলে
তাকে সবাই মিলে খাওয়াতে আসত ।
শান্তি-সূখে দিনাতিপাত করতেছিল
মাতৃঠিকানার মানুষ । হঠাৎ একদিন
দেশের রাজনৈতিক কয়েকটি দলের
মধ্যে হাঙ্গামা বেঁধে যায় । সে কি
কান্ড! মনে হয় আবারও যুদ্ধ বেধেছে । শুধু
লাশ আর লাশ। কারো মধ্যে কোন
নমনীয়তা নেই । যে যাকে পারছে
হত্যা করছে । কোন বিচার নাই ।
দেশব্যাপী শুরু হল চরম অরাজকতা ।
এতদিন ওঁৎপেতে থাকা বন্ধুর মুখোশে
শত্রুরা হঠাৎ করেই আক্রমন করে বসল
মাতৃঠিকানার ওপর । শত্রুর বিরুদ্ধে
ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পায়নি
মাতৃঠিকানার মানুষ । রাজনীতির জন্য
যে দ্বন্ধ বেঁধেছিল তা সমাধানের
জন্য সব দলই দেশের স্বার্থে নমনীয় হতে
শুরু করেছিল কিন্তু ওঁৎপেতে থাকা
হায়েনারা রিরুদ্ধে প্রতিরোধ গড়তে
সেটা অনেক দেরী হয়ে গিয়েছিল ।
হায়েনাদের এদেশীয় এজেন্টরা
বিভিন্ন কূট-পরামর্শ দিয়ে সব
রাজনৈতিক দলকেই পরস্পর থেকে দূরে
রেখেছিল । হঠাৎ একদিন ঘুম থেকে
ওঠে মাতৃঠিকানার মানুষ জানতে
পারল তাদের পরিচয় মাতৃঠিকানা
নাই তারা এখন থেকে সর্বগ্রাসী
দেশের বাসিন্দা । কিছু মানুষ এ অন্যায়
আচরনের প্রতিবাদ করেছিল ।
সর্বগ্রাসীরা তাদেরকে প্রকাশ্য
দিবালোকে গুলি করে মেরে
ফেলেছিল । আর কেউ প্রতিবাদ
জানাতে সাহস পায়নি । সেই থেকে
আমরা গোলামী করে চলছি।
হাজারো নির্যাতন আমাদের উপর
প্রতিদিন চালানো হচ্ছে অথচ আমরা
কোন প্রতিবাদ জানাতে পারছি না ।
নিজেদের ভূলেই আমরা আজ অন্যের
গোলামি করছি । দাদু! আমরা
পারিনি, তোমরা স্বপ্ন সাজাও ।
আমাদের হারিয়ে ফেলা
মাতৃঠিকানা তোমাদেরকে স্বাধীন
করতে হবে । দাদু কথা দাও, আবারও
মাতৃঠিকানাকে তার প্রকৃত মর্যাদা